দিনাজপুর ও রংপুর বিভাগের চাকরির খবর, এক জায়গায়, বিনামূল্যে

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৭ নভেম্বর ২০২৬

এখন আমরা কী তথ্য নিই

এই সাইট দেখতে কোনো নিবন্ধন, নাম বা মোবাইল নম্বর লাগে না। আমরা আপনার ব্যক্তিগত তথ্য জমা রাখি না।

সেভ করা চাকরি

☆ চিহ্ন দিয়ে যে চাকরি সেভ করেন, সেটা শুধু আপনার নিজের ফোন বা কম্পিউটারের ব্রাউজারে থাকে। আমাদের সার্ভারে যায় না। ব্রাউজারের তথ্য মুছলে এটাও মুছে যাবে।

সার্ভারের সাধারণ লগ

অন্য সব ওয়েবসাইটের মতো সার্ভার নিরাপত্তার জন্য সাধারণ প্রবেশের লগ (IP ঠিকানা, সময়, কোন পাতা) কিছুদিন রাখতে পারে। এগুলো বিক্রি বা শেয়ার করা হয় না।

পরে যা আসবে

ভবিষ্যতে মোবাইল নম্বরে নিবন্ধন বা অ্যালার্ট চালু হলে কী তথ্য নেওয়া হবে, কেন, কতদিন রাখা হবে আর কীভাবে মোছা যাবে, তা এখানে আগে থেকে জানানো হবে, আর আপনার সম্মতি নিয়েই নেওয়া হবে।